প্রেস বিজ্ঞপ্তি : ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন একেএম শামীম ওসমান। এরপর দীর্ঘ যাত্রায় পার করেছেন নানা চড়াই-উতরাই। করেছেন কারাভোগও। ০৪ বার বিপুল ভোটে সংসদ সদস্য হওয়ার রেকর্ড গড়েছেন। আজ বুধবার তাঁর ৬৩তম জন্মদিন।
প্রিয় নেতা শামীম ওসমানের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক ও দৈনিক স্বাধীন বাংলাদেশ ডট.কম এর প্রকাশক আশরাফ উদ্দিন। শুভেচ্ছা বার্তায় তিনি কামনা করেছেন তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ।
আশরাফ উদ্দিন বলেন, নারায়ণগঞ্জ দেশের একটি আলোচিত জেলা। এই জেলাকে দেশের শীর্ষ স্থানে নিয়ে আসার জন্য শামীম ওসমান প্রতিনিয়ত কাজ করছেন।শামীম ওসমান নারায়ণগঞ্জের গর্ব। শুধু নারায়ণগঞ্জে নয়, শামীম ওসমান সারাদেশে অনন্য এক নেতা। আমরা এমন নেতার সান্নিধ্য পেয়ে ধন্য। আজ এই সুযোগ্য নেতার জন্য নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ হচ্ছে।
টানবাজার পতিতাপল্লী উচ্ছেদ, চলমান ডিএনডি প্রকল্প, নারায়ণগঞ্জের ডিজিটাল টেলিফোন, লিংক রোড নির্মাণ, খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, সিদ্ধিরগঞ্জে গ্যাস সমস্যার সমাধান, বক্তাবলীতে বিদ্যুৎ সংযোগ, তোলারাম কলেজে অনার্স মাস্টার্স কোর্স চালু, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন, নতুন আদালত ভবন, জেলা কারাগার নির্মাণ শামীম ওসমানের বড় কাজগুলোর অন্যতম। তিনি নারায়ণগঞ্জবাসীর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনার নেতৃত্বে যাতে শামীম ওসমান কাজ করতে পারেন।
প্রসঙ্গত, ভাষা সৈনিক একেএম সামসুজ্জোহা ও নাগিনা জোহার দম্পতির ঘর আলোকিত করে ১৯৬১ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শামীম ওসমান।