1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ফতুল্লায় ৬ কেজি গাঁজাসহ ৩ নারী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

ফতুল্লার সাইনবোর্ডে অভিযান চালিয়ে মাদকসহ ৩ নারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২০ ফেব্রæয়ারি) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার সাইনবোর্ডে শান্তিধারা মায়ের দোয়া স্টোরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সাথে থাকা ২টি স্কুল ব্যাগ ও অপর ১টি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুরের মনছের আলীর মেয়ে মমেনা আক্তার মুক্তা (৩৬), জয়পুর হাট জেলার সদর থানার পশ্চিম দেবীপুরের মৃত মোস্তাক মিয়ার স্ত্রী রেশমা আক্তার ডলি (৩০) ও একই থানার সাকিদার পাড়ার বাচ্চু মিয়ার স্ত্রী নাজমা বেগম (৩৭)।
জানা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অঞ্চলের উপ-পরিদর্শক ইকবাল আহম্মেদ দিপু, সহাকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ওই ৩ নারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) তছলিম উদ্দিন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park