প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার ডিস্ট্রিবিউটার এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন গোদনাইল মেঘনা ডিপো ইউনিটের সহ-সাধারণ সম্পাদক আব্দুর রব মণ্ডলের মৃত্যুতে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি ও দৈনিক স্বাধীন বাংলাদেশ ডট.কম এর প্রকাশক আশরাফ উদ্দিন। বুধবার (১৫ ফেব্রুয়ারী) রাতে এক শোক বার্তায় তিনি আব্দুর রব মণ্ডলের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ