1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মিয়ানমার পরিস্থিতি ভারত ও বাংলাদেশ উভয় দেশের জন্যই ‘উদ্বেগজনক’ : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বলেছেন, মিয়ানমারের বিরাজমান পরিস্থিতি ‘বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্যই ‘উদ্বেগজনক’। কেননা উভয় দেশেরই মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে।
তিনি বলেন, ‘আজ পর্যন্ত (আজ সকাল) পর্যন্ত প্রায় ৩৩৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী ও সেনা সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে এবং আমরা তাদের ফিরিয়ে নেওয়ার আলোচনার ভিত্তিতে আশ্রয় দিয়েছি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বর্তমানে নয়া দিল্লিতে   অবস্থান করা ড. হাছান  আজ  সন্ধ্যায় প্রেস ক্লাব অফ ইন্ডিয়া (পিসিআই) প্রাঙ্গণে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
ক্লাব ভবনের প্রথম তলায় স্থাপিত ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারে’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এ সময়  ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মুস্তাফিজুর রহমান, পিসিআই সভাপতি গৌতম লাহিড়ী এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park