1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে কিশোরীকে ধর্ষণ মামলায় কিশোর গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

সিদ্ধিরগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ জানুয়ারি) হিরাঝিল আবাসিক এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কিশোর সাদমান শাকিব পিয়াল (১৬), এনসিসি ১ নং ওয়ার্ডস্থ হিরাঝিল আবাসিক এলাকার বাসিন্দা মো: মাহফুজুর রহমানের ছেলে।
রবিবার (২৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী কিশোরীর পিতা মো: শাহাবুদ্দিন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন রাতেই অভিযুক্তকে হিরাঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী নবম শ্রেনীর শিক্ষার্থী। তার বয়স ১৪ বছর। অভিযুক্ত কিশোর পিয়াল ও কিশোরী একই এলাকায় বসবাস করার কারণে এক অপরের পূর্ব পরিচিত। অভিযুক্ত কিশোর প্রায় সময়ই রাস্তাঘাটে কিশোরীকে বিরক্ত করেছে। ২৫ জানুয়ারি বাদীর পিতা কক্সবাজারে বেড়াতে যান। তখন তাদের বাসায় শুধু বৃদ্ধা নানী শ্বাশুড়ী (কানে শুনে না) ও তার কিশোরী মেয়েকে বাসায় রেখে যান। এ সুযোগে কাজে লাগিয়ে ২৭ জানুয়ারি রাত সাড়ে ১২ টার দিকে অভিযুক্ত ভুক্তভোগীর বাসায় দরজায় বারবার নক করতে থাকে। একপর্যায়ে ওই কিশোরী মেয়ে দরজা খুললে পিয়াল জোরপূর্বক ঘরে প্রবেশ করে ওই মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। ধর্ষণ বিষয়ে কাউকে কিছু বললে কিশোরীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে সিদ্ধিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, রবিবার রাতে ১৬ বছর বয়সী কিশোরকে আটক করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে ভূক্তভোগীর মেডিক্যাল চেকআপের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার জবানবন্দী নেওয়ার চেষ্টা চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park