1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

জালকুড়িতে পূর্ব শত্রুতার জের ধরে তিন মাসের অন্তঃসত্ত্বার উপর হামলা ও  বাড়ি ঘর ভাঙচুর, লুটপাটের অভিযোগ 

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
সিদ্ধিরগঞ্জের নাসিক ৯নং ওয়ার্ডের  জালকুড়ি তালতলা পূর্বপাড়ার কালীমপুর এলাকা পুর্ব শত্রুতার জের ধরে বিধবা মহিলা হনুফা বেগম (৫৫) ও তার মেয়ে পারভীন তিন মাসের গর্ভবতি মেয়ের উপর হামলা, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা।
এ ঘটনায় মৃত জয়নাল এ-র স্ত্রী বিধবা মোসাঃ হনুফা বেগম (৫৫) হামলার ঘটনায় তিন জনের নাম উল্লেখ ও ৫/৬ জনের অজ্ঞাত করে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ নং ২১৬। বিবাদীরা হলো- মোঃ আফজাল হোসেন (৪৫) পিতা মৃত সোনামিয়া, মোঃ রাকিবুল (২৫) পিতা অজ্ঞাত, মোঃ সাজ্জাদ হোসেন (২৪) পিতা অজ্ঞাত। সর্বসাং জালকুড়ি তালতলা নাসিক ৯নং ওয়ার্ড থানা সিদ্ধিরগঞ্জ। এঘটনায় মঙ্গলবার ২৩ জানুয়ারি বিধবা মহিলা হনুফা বেগম জানায় তার ৪ মেয়ে ও ১৮ বছরের ১ ছেলে। ৭বছর আগে চার মেয়ে ও এক ছেলে  রেখে ইন্তেকাল করেছেন। অনেক দুঃখ কস্ট করে সংসার চালিয়ে বেচে আছি।  অভিযোগে উল্লেখ করেছেন, বিবাদীদের সাথে আমাদের জায়গা জমি সংক্রান্তে বিরোধ রয়েছে। আমরা ২৫ বছর পূর্বে বর্তমান ঠিকানার জমি ক্রয় করে বাড়ী তৈরী করে বসবাস করছি। উক্ত জায়গায় বিবাদীরা জোরপূর্বক সন্ত্রাসী কর্মকাণ্ড করে দখল করিতে চায়। উক্ত জায়গা জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। উক্ত জায়গা নিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ কাঃ ১৪৫ ধারায় মামলা চলিতেছে। উল্লেখিত বিবাদীরা গত ১৫ জনুয়ারি রাতে আমার বাড়ীতে বৈআইনী ভাবে প্রবেশ করিয়া “বলে তোরা এই জায়গা ছাড়িয়া অন্য জায়গায় চলিয়া যাবি যদি এখন না জাস তাহলে তোদের উপর হামলা করিয়া এলাকায় ছাড়িয়া দিতে বাধ্য করিবো” বলিয়া আমার বসতঘরে ভাংচুর করে। টিনের বেড়া ভাংচুর করে টিন খুলিয়া ফেলে বাসার ভিতরে আসবারপত্র কাঠের আলমারী ভেংগে চুরমার করিয়া ফেলে। এসময় আমার আলমারীতে থাকা ১ ভরি স্বর্ণের চেইন, ৮ আট আনার স্বর্নের কানের দুল, নগদ ৪০,০০০/-হাজার টাকা জোরপূর্বক লুটপাট করে নিয়া যায়। আমরা বাধা দিলে সন্ত্রাসীরা আমাদের উপরে হামলা করে শরীরে বিভিন্ন জায়গায় নিলাফুলা জখম করে। এসময় আমার বড় মেয়ে পারভীন আক্তার (৩০) বর্তমানে ৩ মাসের অন্তসত্বা অবস্থায় আছে। আমার বড় মেয়েকে ১নং বিবাদী লাথি মারিয়া নিম্ন অঙ্গ রক্ত খরন করে।  পরবর্তীতে আমাদের ডাক চিৎকারে আশেপাশের এলাকার লোক এগিয়ে আসিলে সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করে। পরে আমরা এলাকাবাসীর সহযোগিতায় জরুরী সেবা ৯৯৯ কল দিলে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনা স্থলে চলিয়া আসে এবং পরিস্থিত স্বাভাবিক হয়। পরে আহত অবস্থায় আমার মেয়ে তিন মাসের অন্তসত্বা মেয়েকে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করি। চিকিৎসা শেষে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করি। উক্ত বিষয়ে সুষ্ঠু ভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী বিধবা হনুফা বেগম। এবিষয় সিদ্ধিরগঞ্জ থানার এ.এ.সআই জহিরুল জানান অভিযোগ পেয়েছি, অভিযোগের বিষয়টা তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park