1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে ‘ডাকাত চক্রের’ ২ সদস্য আটক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪

সিদ্ধিরগঞ্জে ‘ডাকাত চক্রের’ ২ সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (২১ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের আটিগ্রাম এলাকা হতে তাদের আটক করা হয়।

আটক ডাকাত সদস্যরা হলেন, নেত্রকোনা জেলার মজিবুর রহমানের ছেলে মো: উজ্জ্বল আহাম্মেদ (২৬), ১ নং ওয়ার্ডের হিরাঝিল এলাকায় বসবাস করে সে। সিদ্ধিরগঞ্জের খোলাপাড়া রেললাইনের বাসিন্দা জসিমের ছেলে মো: হৃদয় (২৩)।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, ১৯ জানুয়ারি ভোর রাতে আটিগ্রাম এলাকার একজন ইমামের বসতবাড়িতে কিছুসংখ্যক ডাকাত চক্রের সদস্যরা ডাকাতি করেছিল। পরে রবিবার (২১ জানুয়ারি) রাতে ওই চক্রের ২ জন সদস্যকে ঘটনাস্থলের আশপাশে আবারও হাঁটাচলা করতে দেখতে পায় এলাকাবাসী। পরবর্তীতে তাদের আটক করে গণপিটুনি দেয়া হয়। একপর্যায়ে থানা পুলিশ খবর পেয়ে সেখানে গেলে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আটককৃতরা ওই এলাকায় চুরি-ডাকাতির সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা হচ্ছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park