1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সচেতন নাগরিক সমাজের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অসহায় ছিন্নমুল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারী) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের হাজী মোতালেব মুন্সী মার্কেট এলাকায় সচেতন নাগরিক সমাজের ব্যক্তিগত উদ্যোগে আর্তমানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে শতাধিক অসহায় ছিন্নমুল মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

সিদ্ধিরগঞ্জ সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক এম এ মাসউদ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, আদমজী কবরস্থান মসজিদ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাহিল উদ্দিন মাষ্টার, দৈনিক যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু, সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব দিলীপ কুমার দাস, সাংবাদিক জাকির হোসেন, দৈনিক দেশ বর্তমানের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক বজ্রধ্বনির বিভাগীয় সম্পাদক আহসানুল হাবিব সোহাগ ও লিটন চৌধুরী প্রমুখ।

এসময় সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সমাজের শীতার্ত অসহায়, দু:স্থ্য ও ছিন্নমূল মানুষের পাশে হাত বাড়িয়ে দেয়ার জন্য ধনাঢ্য ব্যক্তিদেরকে আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park