1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বন্দরে বিয়ের পর বেকারত্বের হতাশায় যুবকের আত্মহত্যার অভিযোগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

ছোট বেলায় বাবা মারা যায়। সাত বছর বয়সে মা প্রবাসে চলে যায়। বড় ও মেজো বোনের কাছেই বেড়ে উঠেন গোলাম রাব্বি (২২)। একপর্যায়ে দুই বোনেরও বিয়ে হয়ে যায়। মেজো বোনের শ্বশুর বাড়ি দূরে থাকলেও বড় বোন রাব্বির কাছেই থাকতেন। কিশোর থেকে যুবক হতেই গোপনে বিয়ে করেন তিনি। কিন্তু বেকারত্বের কারণের হতাশতায় ভুগতেন সব সময়। বিয়ে করলেও নিজের বউকে বাসায় আনতে পারেনি বেকারত্বের কারণে। এতে হতাশ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গোলাম রাব্বি। গত বুধবার (১৭ জানুয়ারি) সকালে বন্দর থানার চিতাশাল দীঘিরপাড় এলাকায় ওই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনার্চজ) গোলাম মোস্তফা। নিহত গোলাম রাব্বি বন্দর থানার চিতাশাল এলাকার মৃত মোশারফ মিয়ার ছেলে। এই ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, আমরা ঘটনার খবর পেয়ে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করি। পরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করি। এই ঘটনায় নিহত গোলাম রাব্বির ভগ্নিপতি সুমন বাদি হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে জানতে পারি ছোট বেলায় বাবা মারা যায়। সাত বছর বয়সে মা প্রবাসে চলে যায়। বড় ও মেজো বোনের কাছেই বড় হয় নিহত গোলাম রাব্বি। দুই বোনেরও বিয়ে হয়ে যাওয়ার পর। নিহত যুবক গোপনে বিয়ে করেন, এখনো তার বিয়ে করার তথ্য আমরা  পাইনি। কিন্তু বেকারত্বের কারণের হতাশতায় ভুগতেন সব সময়। বিয়ে করলেও নিজের বউকে বাসায় আনতে পারেনি বেকারত্বের কারণে। এতে হতাশ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park