1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে মানসিক প্রতিবন্ধী শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ড থেকে মাহিদুর রহমান মাহি (১৩) নামে এক মানসিক প্রতিবন্ধী শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ মাহিদুর রহমান মাহি নাসিক ৬নং ওয়ার্ডের আইলপাড়া সুমিলপাড়া এলাকার ওমর ফারুকের ছেলে। ছেলেটি কথা বলতে পারে না তবে মাহী বলে ডাক দিলে জবাব নিতে সক্ষম সে।

বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে নিখোঁজ প্রতিবন্ধী সন্ধান পায়নি তার স্বজনেরা। হারানোর সময় তার পড়নে ছিলো কালো গেঞ্জির ওপর হুডি ও নেভী ব্লু থ্রি কোয়ার্টার প্যান্ট।

নিখোঁজের দিন খোঁজাখুঁজি করে না পেয়ে বুধবার নিখোঁজ মাহির বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেন। যার নং- ১৬০।

নিখোঁজ শিশু মাহির পিতা ওমর ফারুক জানান, আমার ছেলে কথা বলতে না পারলেও তাঁকে কেউ নাম ধরে মাহি বলে ডাকলে সে বুঝতে পারে এবং জবাব নেয়। নিখোঁজের পর আমার ছেলেকে সর্বশেষ ফতুল্লা থানাধীন চর কাশিপুরের খিল মার্কেট এলাকায় দেখা গিয়েছে বলে এক ব্যক্তি ছবিসহ পোস্ট দিলে তাঁর সাথে যোগাযোগ করা হলে তার থেকেও আমার ছেলে মাহি পুনরায় হারিয়ে যায়।

হতদরিদ্র পরিবারের এ মানসিক প্রতিবন্ধী শিশুটির সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ০১৬৭৩৩৫৯৭১৯ এই নম্বরে সন্ধান দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ওমর ফারুক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park