স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ নির্বাচনী জনসভায় তাক লাগানো বিশাল শো-ডাউন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তানভীর কবির মুন্না। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহার দিক নির্দেশনায় এর আগেও শামীম ওসমানের প্রতিটি সমাবেশে নাসিক ৭নং ওয়ার্ড থেকে মুন্নার নেতৃত্বে বিশাল মিছিল নজর কেড়েছে শহরবাসীর। গতকাল বৃহস্পতিবার (০৪ জানুয়ারি)সকালে নাসিক ৭নং ওয়ার্ড কদমতলী এলাকা থেকে ট্রাকযোগে হাজারো নেতা-কর্মী নিয়ে মিছিলটি জনসভাস্থলে যোগ দেয়। দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ঢাক ঢোল বাজিয়ে নৌকার পক্ষে শ্লোগান দিতে দিতে জনসভায় আসেন।এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের ছবি সম্বলিত ফেস্টুন ও ব্যানারে, নেতা-কর্মী ও সমর্থকরা ঢাক-ঢোল বাজিয়ে নৌকা পক্ষে স্লোগান দেয়। নেতাকর্মীদের মুখে নৌকার শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো আশপাশ। দুপুরে ইসদাইর একেএম শামসুজ্জোহা কমপ্লেক্স মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের শেষ জনসভায় বক্তব্য রাখেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর হাই’য়ের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল) এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, শামীম ওসমান পুত্র ইমতিনান অয়ন ওসমান সহ জেলা-মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।সমাবেশে যোগদান কালে আওয়ামী লীগ নেতা তানভীর কবির মুন্না বলেন, নির্বাচন বর্জনে দেশে বিএনপি -জামায়াতের ষড়যন্ত্র বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধি রক্ষার জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধিকে অব্যাহত রাখার স্বার্থে তথা “স্মার্ট বাংলাদেশ” গঠনে নারায়ণগঞ্জের ৫টি আসনের ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাই। তিনি আরও বলেন, দেশের জনগণ কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোটদানের মধ্য দিয়ে অপশক্তিকে রুখে দিবে। ভোটাররা ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোট প্রয়োগে পাশে থাকবো আমরা আওয়ামীলীগের প্রতিটি নেতা-কর্মীরা। এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।