মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের আয়োজনে নদীর তীরবর্তী দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
আজ (৯ জুলাই) বুধবার সকাল ৯ টা হতে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মেদেনীমণ্ডল ইউনিয়নের কান্দিপাড়া এলাকায় চিকিৎসা সেবার পাশাপাশি বিনা মূল্যে ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। কোস্ট গার্ডের ঢাকা জোনের আয়োজনে এতে নেতৃত্ব দেন মাওয়া পদ্মা কম্পোজিট স্টেশন৷
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশীদ।
তিনি জানান চিকিৎসক দল নদীর তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত আড়াই শতাধিক মানুষকে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করেন।##
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ