1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী

বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবরোধ, ৬ কিলোমিটার যানজট

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। সোমবার (১০ জুন) বিকেল ৬টায় মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় চট্টগ্রামমুখী লেন বন্ধ করে লারিজ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করছেন।
শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক থেকে মদনপুর পর্যন্ত ৬ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা।
সরেজমিন দেখা যায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মদনপুর থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক অংশ পর্যন্ত যানবাহনগুলো স্থবির হয়ে আছে। এতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক নিকটস্থল যাত্রীরা গাড়ি থেকে নেমে হেঁটে রওয়ানা দিচ্ছেন। শ্রমিকরা জানান, গত ছয় মাস ধরে আমাদের বেতন আটকে আছে। বেতন না পাওয়ার কারণে আমরা বাড়িভাড়া দিতে পারছি না। পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি। আমাদের দাবি, ঈদের আগেই যেন আমাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়। কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ কাজ করছে। জানতে চাইলে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) একেএম শরফুদ্দীন বলেছেন, মদনপুর এলাকায় পোশাকশ্রমিকরা আন্দোলন করছেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সড়কে যানজট নিরসনে কাজ করছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park