1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী

জালকুঁড়িতে ৪টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক জরিমানা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪

চারটি মেটাল ফুড র‌্যাক কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। এর মধ্যে দুটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট। রবিবার (৯ জুন) দুপুর ১২ থেকে বিকেল ৪ পর্যন্ত জালকুঁড়ি উত্তরপাড়া এলাকার ৪টি স্থানে ওই অভিযান হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোনিতা দাস’র নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়েছে।
আইনশৃংখলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মুস্তাক মাসুদ মো. ইমরান, ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মুশিউর রহমান ও অন্যান্য প্রকৌশলীরাসহ উধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিতাস কতৃপক্ষ জানায়, সিদ্ধিরগঞ্জে শাহী মেটাল কারখানা ও রওজা স্টিল নামের দুটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এছাড়া চারটি কারখানা থেকে জব্দ করা হয় গ্যাস টানার উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বুস্টার মেশিন, বিপুল পরিমান অবৈধ পাইপ, রাইজার, বার্ণার, চূলা ও কারখানার উৎপাদিত মালামাল। পরে তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে বিচ্ছিন্নকৃত অবৈধ সংযোগস্থল গুলো স্থায়ীভাবে সীলগালা করে দেয় তিতাস কতৃপক্ষ।

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড এর নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মুস্তাক মাসুদ মো. ইমরান জানান, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানের কারণে অনেক কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তবে উত্তরপাড়া এলাকাটি নিরিবিলি ও জনবসতি কম থাকায় গত প্রায় ছয় মাস আগে দালাল চক্র ও স্থানীয় প্রভাবশালিদের ছত্রছায়ায় তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে অবৈধ সংযোগ নিয়ে চারটি মেটাল ফুড র‌্যাক কারখানা গড়ে উঠে। এ পর্যন্ত চারটি কারখানা অন্তত ২০ লাখ টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করেছে। তিনি বলেন, বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে সবগুলো কারখানার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেই। যাতে তারা আর অবৈধভাবে সংযোগ নিতে না পারে সেজন্য আমাদের মূল বিতরণ সংযোগস্থল থেকে অবৈধ সংযোগগুলো স্থায়ীভাবে সীলগালা করে দিয়েছি। পাশাপাশি অবৈধ সংযোগে ব্যন্বহৃত সকল সরঞ্জাম আমরা জব্দ করেছি এবং দুইটি কারখানাকে নির্বাহী ম্যাজিইষ্টেট এক লক্ষ টাকা জরিমানাও করেছেন। অবৈধ সংযোগ নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park