1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী

সব খবর নেত্রীর কাছে আছে: খোকন সাহা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, আপনারা দোয়া করবেন নেত্রীর জন্য। এই সব কিছু হচ্ছে শেখ হাসিনার জন্য। তার জন্যই এই দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। মিনিমাম ১৮-২০ ঘন্টা তার কাজ করতে হয়। তিনি সারা দেশের খবর রাখেন। তার পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে। সে তো সৃষ্টিকর্তা প্রেরিত দূত হিসেবে এসেছেন। তিনি বেঁচে থাকলে আপনার আমার সন্তানের ভবিষ্যত উজ্জল হবে। চোর-চোট্টা ভইরা গেছে দেশে। চাদাবাজ-ধান্দাবাজ দিয়ে দেশ ভরে গেছে। নেত্রী সামাল দিচ্ছেন। বড় বড় রাঘব বোয়ালদের ধরছেন। কোন সরকারি কর্মচারি কাজে ফাকি দেয়। কোন দলীয় নেতা দলের পদ-পদবি ব্যবহার করে অপকর্ম করে বেড়াচ্ছেন সব খবর নেত্রীর কাছে আছে। কে শ্রমীকদের কাছ থেকে, ইন্ড্রাষ্টির কাছ থেকে চাদাবাজি করছেন; সব নেত্রীর কাছে খবর আছে। আমাদের সকলের উচিত ডিজিটাল বাংলাদেশ গড়তে নেত্রীর সাহায্য করা।
বাংলাদেশ ইলেকট্রিক মটরযান প্রশিক্ষন এন্ড ইজিবাইক সার্ভিস লিমিটেড এর কার্যালয় উদ্বোধন উপলক্ষে শনিবার (৮ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খোকন সাহা বলেন, এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের সকল মানুষের জন্য উন্মুক্ত। সরকার অনুমোদিত একটিপ্রকল্প। মাঝে মাঝে আমিও বিরক্ত হই এই ইজিবাইক চালকদের উপর। শামীম ওসমান বলতো সংযমের সাথে চলো, গরিব মানুষ কোথায় আর যাবে। আমরা সরকারি দলের লোক, আমাদের কাজ গরিবের হক যাতে কেউ না মারতে পারে। কালাম সাহেবের উদ্যোগটা অনেক ভালো। তিনি একটি আইন করে নিয়ে আসছেন। সরকার যে উদ্যোগ নিচ্ছে, আপনারা দেখবেন আগামী ২০২৫-২৬ পর্যন্ত ৩০ভাগ গাড়ি বৈদুতিক হয়ে যাবে। সরকারকে প্রতিবছর কোটি কোটি টাকা জ্বালানির জন্য ভর্তুকি দেয়। বিদ্যুতে এত দিতে হয় না। আমি কালাম সাহেবের কাছে অনুরোধ করবো, আপনি একটি ইন্সুরেন্সের ব্যবস্থা রাখবেন। যাতে আজিবাইক চালাতে গিয়ে যদি কোন চালক খুন হন কিনবা দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবার ইন্সুরেন্সের টাকাটা পাবে।
বাংলাদেশ ইলেকট্রিক মটরযান প্রশিক্ষণ এন্ড ইজিবাইক সার্ভিস লিমিটেড এর জেলা প্রতিনিধি ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, এনসিসি প্যানেল মেয়র আব্দুল করিম বাবু, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, বাংলাদেশ ইলেকট্রিক মটরযান প্রশিক্ষণ এন্ড ইজিবাইক সার্ভিস লিমিটেড এর উপদেষ্টা এড জাহাঙ্গীর ইসলাম, মার্কেটং ডিইরেক্টর মো. আক্তার আহাম্মেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর শামসুল আরেফিন, মহানগর তাতী লীগের আহবায়ক চৌধুরী এইচ এম শাহেদ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park