1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী

বাংলাদেশে গরম বৃদ্ধির অন্যতম কারণ গাছ কেটে ফেলা………………..চন্দন শীল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪

বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিট।
বুধবার (৫ জুন) সকাল ৯টায় সুমিলপাড়াস্থ বিহারী ক্যাম্পের গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ণাঢ্য র‌্যালিটি অনুষ্ঠিত হয়। এছাড়া এফপিও স্কুলের ছাত্র/ছাত্রী মাঝে গাছের চারা বিতরন, বৃক্ষরোপন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ ও নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান চন্দন শীল।
প্রধান অতিথির বক্তব্যে চন্দনশীল বলেন, বাংলাদেশে যে গরম বৃদ্ধি পাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে গাছ কেটে ফেলা। আমরা গাছ কেটে ফেলি কিন্তু নতুন করে গাছ লাগানো হচ্ছে না, তাই আবহাওয়ার এই বিরুপ অবস্থা। আমরা আজকে যে গাছের চারা তোমাদের দিয়ে গেলাম সেগুলো তোমরা যত্ন সহকারে রোপন করবে এবং পরিচর্যা করে বাঁচিয়ে রাখবে। তাহলেই এই গাছ তোমাদের ছায়া দিবে, ফল দিবে এবং গরম কমিয়ে দিবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিহারী ক্যাম্পের গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষকগণ, ছাত্র-ছাত্রীবৃন্দ, ইউএলও, সিসিএ প্রকল্পের কর্মকর্তাগণ, যুব রেড ক্রিসেন্ট এর সদস্যবৃন্দ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park