1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

শাহজালালে দুই কেজি স্বর্ণসহ বিমানের কেবিন ক্রু আটক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি স্বর্ণসহ সৌদি এয়ারলাইনসের এক কেবিন ক্রুকে আটক করা হয়েছে। তার নাম রোকেয়া খাতুন। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে সৌদি এয়ারলাইনসের sv-804 ফ্লাইটে রিয়াদ থেকে ঢাকায় আসার পর এপিবিএন কাস্টমস ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

আটক ৪০ বছর বয়সী রোকেয়া খাতুন সিরাজগঞ্জ জেলার অধিবাসী।বুধবার (২৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়া চৌধুরী। তিনি জানান, রোকেয়া সৌদি এয়ারলাইনসের একজন কেবিন ক্রু। তিনি রিয়াদ থেকে গতরাতে ঢাকায় আসেন।

 

গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে তার শরীর থেকে ১১টি স্বর্ণের বার, আটটি স্বর্ণের চুরি এবং একটি স্বর্ণের চেইন পাওয়া যায়। যেগুলোর আনুমানিক ওজন এক কেজি ৯৭৯ গ্রাম। অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানান জিয়া চৌধুরী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park