1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

যে কারণে উপজেলা নির্বাচনে নেই হিরো আলম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
সারাদেশে শুরু হয়েছে উপজেলা নির্বাচন। এরইমধ্যে প্রথম ধাপের নির্বাচনও শেষ হয়েছে। আগামীকাল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের নির্বাচন। তবে নির্বাচন শুরু হলেও কোথাও অংশ নেয়নি আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। যদিও দেশের নানা প্রান্তে নির্বাচন নিয়ে তার দূর্বলতা আছে। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সংসদ নির্বাচন ও উপ নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। তবে উপজেলা নির্বাচনে তার অংশ না নেয়া প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি এমপি নির্বাচন করেছি। এত ছোট নির্বাচন কেন করতে যাবো। জিন্দেগীতেও করবো না। সারাজীবন যদি নির্বাচন নাও করি তাহলেও উপজেলা নির্বাচন করবো না।’ তিনি দাবি করে বলেন, আমি বগুড়া ও ঢাকায় এমপি নির্বাচিত হয়েছিলাম কিন্তু আমাকে ফলাফল দেয়ার সময় বাতিল করা হয়। আমাকে মানুষ ভোট দিয়েছিল কিন্তু পরে সঠিক ফলাফল আসেনি। মাঝে ঝিনাইদহ একটি উপ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেটি থেকেও পিছিয়ে আছেন। তিনি বলেন, ‘ওখানে শুরুতে পরিকল্পনা ছিল। কিন্তু পরে আর করা হয়নি।’ তিনি জানান, এখন কলকাতায় তার অভিনীত তিনটি সিনেমা ও দেশে চারটি সিনেমার কাজ চলছে।ঈদে নতুন গানের পরিকল্পনাও করে রেখেছেন তিনি।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park