1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

হলে বসে সিনেমা দেখাটা অন্যরকম অনুভূতি: পটু‘র নায়িকা আফরা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪

নারায়ণগঞ্জে মুক্তি পেয়েছে জাজ এর ক্রাইম থ্রিলার ‘পটু’। শুক্রবার (১৭ মে) নগরীর গুলশান সিনেমা হলে দিনব্যাপী একাধিক স্লটে সিনেমাটি প্রদর্শিত হয়। সিনেমা দেখতে হলে ভিড় করেন দর্শকরা। এরই মাঝে দর্শকদের চমক দিতে হাজির সিনেমার নায়ক-নায়িকারা। এতে করে উল্লাসিত হন উপস্থিত দর্শকরা।

দর্শকদের মুখে আনন্দ-উল্লাস দেখে বেশ খুশি হয়েছিলেন ‘পটু’র প্রধান চরিত্রের নায়ক-নায়িকা, খলনায়ক ও পরিচালক। এ নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিনেমার নায়িকা আফরা সাইয়ারা বলেন, হলে বসে সিনেমা দেখাটা অন্যরকম অনুভূতি। এখানে আমার প্রথম সিনেমা দর্শকদের সাথে এসে দেখতে খুব ভালো লাগছে। তাদের আনন্দ আমাদের আরও উৎসাহিত করেছে। এখানে আমাদের গুরু শোয়েব মনির ভাইয়ের সাড়া দেখে আমরা মন্ত্রমুগ্ধ। মনির ভাই আসলে একজন খুব ভালো মানুষ, আমি তার মতো একজন মানুষের সাথে একই সিনেমায় কাজ করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি।

তিনি বলেন, বাস্তবিক জীবনেও মনির ভাই অসাধারণ ব্যক্তিত্বের একজন লোক। কাজ করার সময় তিনি বয়স আমার থেকে বড় হলেও কখনো আসলে ওইভাবেই এড়িয়ে চলেন নি। যে কোন ভুল আমাদেরকে বুঝিয়ে বলেছেন। যদিও এই সিনেমাটি আমার সিনেমা জগতের প্রথম কাজ তবু এখানে শোয়েব মনির ভাই সহ অন্যান্য আরো যারা আছেন তারা এমন ভাবে আমাকে সাহায্য করেছেন যাতে আমার মনেই হয়নি এটা আমার প্রথম সিনেমা। সব ক্ষেত্রেই তারা খুব আন্তরিক ছিলেন। পটু সিনেমার গল্প একটি বাস্তবজীবনের গল্প। সবাইকে আমন্ত্রন রইলো সিনেমাটি এসে দেখে যাওয়ার। সিনেমা হলে সিনেমা দেখার মধ্যে একটি অন্যরকম বিষয় আছে। সবাইকে বলবো আমাদের পটু দেখতে সিনেমা হলে আসুন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park