পদ্মাচরের বাস্তবকেন্দ্রীক গল্পে সাজানো এক রোমাঞ্চকর সিনেমা ‘পটু‘ মাতিয়ে গেল নারায়ণগঞ্জবাসীকে। সিনেমা হলের কানায় কানায় পরিপূর্ন ছিলো দর্শক। তবে শুধু দর্শক নয়, সিনেমা হলের সিট দখল করে রেখেছিলো ‘পটু’র প্রধান চরিত্রের নায়ক, নায়িকা, খলনায়ক, পরিচালকসহ আরও অনেকে। তাছাড়া সিনেমার প্রধান চরিত্রে সারিতে নারায়ণগঞ্জের ছেলে শোয়েব মনির থাকায় পটুকে আপন মনে বরণ করে নিয়েছে জনগণ।
শুক্রবার (১৭ মে) নগরীর ডিআইটি এলাকায় গুলসান সিনেমা হলের প্রদর্শিত হয়েছে ‘পটু’। এক ভিন্ন আঙ্গিকের সিনেমায় এ জেলার পরিচিত মুখ দেখে উল্লাসিত দর্শকেরা। সিনেমা দেখে গল্প ও অভিনয়ের প্রশংসাসহ নানা মতামত প্রকাশ করেছেন তারা। আনন্দ, আবেগ ও গল্পে টুইস্ট মিলিয়ে সিনেমার একটি মুহুর্তেও হতাশ হতে হয়নি বলে জানিয়েছে দর্শকেরা। দর্শকদের এই আনন্দ-উল্লাস দেখে আশার মুখ দেখছে সিনেমার নায়ক, নায়িকা, খলনায়ক ও পরিচালক।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ