মানবপাচার মামলায় ‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার’র চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
চার দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে তদন্ত কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিন ম্যাজিষ্ট্রেট ফারজানা শাকিলা সুমু তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে ৫ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার শুনানি শেষে তার দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সেদিন আশ্রমের মৃতদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় প্রথম দফায় তিনদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ