1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ছবির টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি, প্রেক্ষাগৃহে গেলেন আদর-পূজা

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
ছায়াছবির তারকাদের নিয়ে সাধারণ দর্শকদের নানান কৌতূহল থাকে। আর যদি সেই তারকারা স্বয়ং দর্শকদের সঙ্গে দেখা করতে আসেন তাহলে তো কথাই নেই। এবার সেই ঘটনাই ঘটলো বগুড়ার ধুনট উপজেলা সদরে ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হলে। নিজেদের অভিনীত লিপস্টিক ছবি দেখতে ঝংকার সিনেমা হলে আসেন নায়ক আদর আজাদ, নায়িকা পূজা চেরি ও ছবির নির্মাতা কামরুজ্জামান রোমান। আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরের পর ঈসা খানের মালিকানাধীন ঝংকার সিনেমা হলে প্রবেশ করেন আদর আজাদ ও পূজা চেরি। পরে দর্শক সারিতে বসে নিজের অভিনীত সিনেমা দেখেন তারা। নায়ক নায়িকার আগমনের খবরে প্রেক্ষাগৃহ প্রাঙ্গণে উপস্থিত ভক্ত ও দর্শক তাদের ফুলের শুভেচ্ছা জানান। সিনেমা হলে ছবি দেখতে এসে নায়ক-নায়িকাকে কাছে পেয়ে দর্শকরা অভিভূত হন। তারা প্রিয় নায়ক-নায়িকার সঙ্গে ছবি ও সেলফি তুলতে ভিড় করেন। এ সময় দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন লিপস্টিক ছায়াছবির নায়ক-নায়িকা। ছবির নায়ক আদর আজাদ বলেন, ‘আমাদের দেশে এখনো অনেক ভালো মানের ছবি তৈরি হয়, সেগুলো আসলে সেভাবে প্রচার পায় না। তাই আমি দর্শকদের উদ্দেশে বলব, আপনারা হলে আসুন, আমাদের ছবি দেখুন, তবেই আরো অনেক ভালো ভালো ছবি তৈরি হবে এবং চলচ্চিত্রের সেই সোনালী দিন আবারও ফিরে আসবে। লিপস্টিক সিনেমায় দর্শকদের সাড়া পেয়ে ভীষণ আনন্দিত। দর্শক এই ছবিটি পছন্দ করেছেন। পরিবারের সবাইকে নিয়ে হলে আসছেন ছবি দেখতে।’এই ছবির নায়িকা পূজা চেরি বলেন, ‘দর্শকরা আসলে ভালো গল্পের ছবি দেখতে চায়, লিপস্টিক ছবিতে সেই ভালো গল্প আছে, ভালো ডায়ালগ আছে, ভালো কাস্টিং আছে। আমাদের আগের ছবিগুলো খুবই ভালো হয়েছে এবং দর্শক ভালোভাবেই গ্রহণ করেছে। তাই আশা করছি আগামীতে বাংলাদেশের ছবির ভবিষ্যৎ আবারও ঘুরে দাঁড়াবে। এ ছাড়া ধুনটে আসার মূল উদ্দেশ্য হলো মফস্বলের সিনেমা হলগুলো সিনেপিক্স নয় বা এসি নেই। এখানে গরমের মধ্যে দর্শকরা কীভাবে কষ্ট করে হলে বসে ছবি দেখে তা দেখতে এবং দর্শকদের সাথে সেই কষ্টের শেয়ার করতেই ধুনটে আসা।’সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক ইমরান খান বলেন, ‘একটা সময় হল ছাড়া সিনেমা দেখার কোনো সুযোগ ছিল না। এখন এ্যান্ড্রয়েড ফোন, টেলিভিশনসহ নানা মাধ্যমে দর্শক ছবি দেখতে পারছেন। আগে ছবি হলেই দর্শক হলে হুমড়ি খেয়ে পড়তেন। এখন পরিবেশ পরিবর্তন হয়েছে। দর্শক ভালো পরিবেশ ভালো গল্পের ছবি দেখতে চান। লিপস্টিক সিনেমাটি দেশের সব ধরনের দর্শকদের কথা বিবেচনায় রেখেই বানানো হয়েছে। গত ২০ এপ্রিল থেকে ১০০ টাকা মূল্যের একটি টিকিটের সঙ্গে দর্শকের হাতে ফ্রি এক প্যাকেট বিরিয়ানি তুলে দেওয়া হচ্ছে। এর ফলাফলও বেশ ভালোই পাওয়া যাচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park