1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী

না:গঞ্জ আদালতপাড়ায় সুপ্রিমকোর্ট নির্বাচনে বিএনপি প্যানেলের প্রচারনা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ বর্ষের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সভাপতি প্রার্থী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক প্রার্থী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল নারায়ণগঞ্জ আইনজীবীদের নিয়ে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করে ভোট প্রার্থনা করেছেন।

বুধবার ( ২৮ ফেব্রুয়ারি ) সকাল থেকে দুুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ আদালতপাড়ায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন নারায়ণগঞ্জের আইনজীবীদের কাছে পূর্ণ প্যানেলের জন্য ভোট প্রার্থনা করেন।

এসময়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল বারী ভূঁইয়া, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক হান্টু , সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানসহ বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।

জানাগেছে , সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সভাপতি পদে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে প্যানেল ঘোষণা গঠন করা হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে অন্যান্য পদের প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা। কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম। সহ-সম্পাদক পদে মাহফুজুর রহমান মিলন ও আব্দুল করিম। সদস্য পদে ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহি অভি, মো. শফিকুল ইসলাম, মো. রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ এবং মো. ইব্রাহিম খলিল নির্বাচন করবেন।

এর আগে ১১ ফেব্রুয়ারি এক নোটিশে সমিতির দুদিনব্যাপী নির্বাচনের (২০২৪-২৫) তারিখ ঘোষণা করা হয়। আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচন হতে যাচ্ছে। সভাপতি এক, সহসভাপতি দুটি, সম্পাদক একটি, কোষাধ্যক্ষ একটি, সহসম্পাদক দুটি এবং সদস্য সাতটি পদসহ মোট ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য ওই নির্বাচন হয়ে থাকে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park