1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী

১১ মাসের শিশু অপহরণ মামলায় দুই নারীর যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জে সজিব নামে ১১ মাসের শিশুকে চুরির মামলায় দুই নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত একজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
তথ্যটি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান। দণ্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইলের গোপালপুরের বাসিন্দা জাহাঙ্গীর আলমের স্ত্রী হাসিনা বেগম ওরফে হাছনা (৪৫) এবং নারায়ণগঞ্জ বন্দর রেললাইনের বাসিন্দা মৃত অলিউল্লাহর স্ত্রী সেতারা বেগম (৬০)। এদের মধ্যে হাসিনা বেগম ওরফে হাছনা আদালতে অনুপস্থিত ছিলেন। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০০৮ সালের ৩ আগস্ট নারায়ণগঞ্জ সদর মডেল থানার করা শিশু চুরির মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের মধ্যে একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং অন্যজন পলাতক রয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park