1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী

ফতুল্লায় ৬ যুবক আটক, ৩ কেজি গাঁজা উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪

ফতুল্লায় ৬ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১০ ফেব্রæয়ারি) রাতে ফতুল্লার দেওভোগ তাসলিম পট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩কেজি প্রায় ৬০ হাজার টাকা সমতুল্য গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিবি। তথ্যটি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস শফীউল আলম।

আটককৃতরা হলো, ফতুল্লা দেওভোগ মাদ্রাসা এলাকার ইউনুছ হাওলাদারের ছেলে মো. ফয়সাল (২২), দেওভোগ নাগবাড়ী এলাকার আব্দুস ছালামের ছেলে মো. সাজিদুর রহমান (২২), মুন্সিগঞ্জ সদরের শীল মন্দির এলাকার সবুজ শেখ’র ছেলে মো. শান্ত (২৩), বরিশালের মীরগঞ্জ এলাকার মো রফিকুল ইসলামের ছেলে মো. রাকিব (২৩), মুন্সিগঞ্জ সদরের কুসুমপুর এলাকার মো. সেলিম শেখের ছেলে অভিযুক্ত সহযোগী মো. এহসান আহম্মেদ অপূর্ব (২১) ও দেওভোগ মাদ্রাসা নাগবাড়ি এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. ফাহিম ইমতিয়ার (২২)।

এসআই মো. আব্দুস শফীউল আলম জানান, শনিবার রাত পৌনে ১২টায় ফতুল্লা পঞ্চবটি মোড়ে অবস্থানকালে জানতে পারি যে, দেওভোগ তাসলিম পাট্ট জনৈক মোঃ আঃ রহিম মিয়ার বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর গাঁজা বিক্রয় করার জন্য অবস্থান করিতেছে। তাৎক্ষনিকভাবে সঙ্গীর অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থলে যাই। আমাদের দেখে পালানো চেষ্টা করলে আমরা হাতে নাতের তাদের আটক করি। এ সময় তাদের তল্লাশী করে ৩ কেজি মাদক ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ৬০ হাজার টাকা।

তিনি আরও জানান, ইতোমধ্যে আসামিদের নামে ফতুল্লা থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাদের আদলতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে আসামীরা জেল হাজতে আছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park