1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী

নারায়ণগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে বোস কেবিনসহ ৩ রেস্তোরাকে জরিমানা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তরের অভিযানে নগরীর ৩ রেস্তোরাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রæয়ারি) সকালে ২নং রেল গেইট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান নেতৃত্ব এ অভিযানে পরিচালিত হয়। এসময় নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক সোহেল আকতার ও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, নোংরা পচা-বাসি খাবার বিক্রিসহ ভোক্তা বিরোধী কর্মকাÐের জন্য ঐতিহ্যবাহী বোস কেবিন, আনন্দ রেস্তোরা ও সুমাইয়া বিরিয়ানি হাউজকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ শাখার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, নোংরা পচা-বাসি খাবার বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখাসহ ভোক্তা বিরোধী কর্মকাÐের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় বোস কেবিনকে ১০ হাজার টাকা, ৩৭ ধারায় সুমাইয়া বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা ও ৪৩ ধারায় আনন্দ রেস্তোরাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্য সম্মত পরিবেশে খাবার বিক্রি, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার জন্য রেস্তোরা কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park