1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ড্রেজার সন্ত্রাসী, কিশোরগ্যাং সেল্টারদাতা এবং মামলার আসামী হয়েও বহাল // সিদ্ধিরগঞ্জে নুর হোসেন মতো সন্ত্রাসী গডফাদার হতে মরিয়া দেলু ভুইয়া লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী

ফতুল্লায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যা: সেই পলাতক ঘটনায় স্বামী আটক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪

ফতুল্লায় শ্বাসরোধে স্ত্রী তাসনিম (২২)কে হত্যার পর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যাওয়া কথিত স্বামীরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (৫ ফেব্রæয়ারি) ফতুল্লার কুতুবআইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ফতুল্লা মডেল থানায় নিহতের বাবা সায়েদ মিয়া একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত স্বামী এই চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ছিলেন।
গ্রেপ্তারকৃত স্বামীর নাম শাওন ওরয়ে ফরহাদ ওরফে শাকিল (২৩)। সে পটুয়াখালী বাউফলের কালাইয়া কমলার দিঘীর পশ্চিম পাড় গ্রামের মো. ফরিদ গাজীর ছেলে।
র‌্যাব-১১ মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১ ফেব্রæয়ারি আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় নিহত ভিকটিম তাসনিমকে নিয়ে ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগে আসেন। জানা যায়, বিগত ৩/৪ পূর্বে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ফতুল্লার মাসদাইর এলাকায় অবস্থিত আমানা গার্মেন্টসে কাজ করতেন। ওই গার্মেন্টসের পাশেই একটি বাড়িতে তারা দুজন ভাড়া থাকতেন। শাকিল ওরফে শাওন নিথর অবস্থায় তাসনিমকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। তখন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান শাওন। চিকিৎসকের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এই চাঞ্চল্যকর হত্যাকাÐের পর থেকে আত্মগোপনে ছিল অভিযুক্ত স্বামী।
র‌্যাব জানায়, র‌্যাব-১১ গোয়েন্দা টিম যথাযথ গুরুত্বের সাথে তার অবস্থান সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করেন। পরবর্তীতে আসামী শাওন ওরফে ফরহাদ ওরফে শাকিলকে ফতুল্লা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park