বিভিন্ন প্রবেশমুখ থেকে পণ্যবাহী ট্রাকে চাঁদা তোলার সময় ২৫ জনকে হাতেনাতে আটক করেছে র্যাব-১১। রবিবার (৪ ফেব্রæয়ারি) জেলার বিভিন্ন প্রবেশমুখ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে চাঁদাবাজির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় বলে জানায় র্যাব।
মোবাইল কোর্ট পরিচালনা করে গ্রেপ্তারদের বিভিন্ন মেয়াদে কারাদÐ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- মো. জুয়েল আহমেদ (৩০), মো. শফিকুল ইসলাম (২৭), আব্দুর রহমান (৩০), মো. আশরাফ উদ্দিন (৪০), খলিল (৪০), মো. ওমর ফারুক (২৮), মো. ওমর ফারুক (৪০), হাসান মাসুম (৪০), মো. বিপ্লব খান (২৯), মো. ফরহাদ (২৮), মো. আসিফ (২১), মো. আতিকুর রহমান (৪৫) ও মারুফ হোসেন (২৮)।
এছাড়া অর্থদÐপ্রাপ্তরা হলেন- মো. কবির হোসেন (২৮), রানা (৩০), মো. রাজিব (৩০), দিপু (১৯), মো. সাদ্দাম হোসেন (১৮), মো. সুমন খান লাল (৩২), আব্দুর রহমান মুন্না (৪০), মো. সোহেল (৩৫), আল আমিন (৩৫), মো. ইশবাল (৪৫), মো. রকিবুল হাসান (২৬) ও মো. রাসেল (২৫)।
র্যাব-১১ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, স¤প্রতি পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির কারণে অযৌক্তিক ও অস্বাভাবিকভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম। সড়ক ও মহাসড়কে এসব বাড়তি খরচের খেসারত দিতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। এ কারণে সবজির মৌসুমেও কমছে না সবজির দাম। তাই জনগণের সুবিধার্থে অভিযান পরিচালনা করে এসব চাঁদাবাজদের গ্রেপ্তার করা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ