1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

দালাল দেখলেই আইনের আওতায় আনার নির্দেশ ডিসি মাহমুদুল হকের

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪

নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের প্রতি নির্দেশে দিযে জেলা প্রশাসক মো. মাহমুদুল হক বলেন, অনেক সেবা গ্রহীতা অনলাইন সেবা সম্পর্কে না জানার কারণে দালালদের খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্থ হন। এখানে যদি কোন দালালদের দেখা যায় তাহলে তাদের সরাসরি আইনের আওতায় নিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকালে উপজেলা ভূমি অফিসে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের আয়োজিত গণশুনানী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ৩৩টি নামজারির গণশুনানী করা হয়।

এসময় তিনি আরও বলেন, ভূমি অফিস গুলোতে সেবা পেতে প্রতিদিনই অনেক মানুষ আসেন। তাই আমরা এ সকল সেবা সহজ করতে চাই। সেবা গ্রহীতারা যেন কোনভাবে হয়রানীর শিকার না হন সেজন্য আমি প্রায় সময়ই গণশুনানী করি। এখন সেবা প্রার্থীরা ভূমি অফিসে না এসেও নগদ ও বিকাশের মাধ্যমে অনলাইনে টাকা জমা দিতে পারছে। তিনি আরো বলেন, গণশুনানীর মূল লক্ষ্য হলো জনগণের সাথে সংযোগ বৃদ্ধি করা এবং এসব ভূমি অফিসে সরকারী যেসব সুযোগ সুবিধা প্রদান করা হয় তা তাদেরকে জানিয়ে দেয়া। যাতে করে তারা সহজে সরকারী সেবাগুলো গ্রহণ করতে পারে।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তানজিমা আঞ্জুম সোহানিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, সদর সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) লাইলাতুল হোসেন ও ফতুল্লা সার্কেলের মো. সাজ্জাদ হোসেন ও সিদ্ধিরগঞ্জ সার্কেলের তানজিমা আঞ্জুম সোহানিয়াসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park