1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

বার নির্বাচন………………. জয়ের উচ্ছাস নেই নারায়ণগঞ্জ আওয়ামীলীগ শিবিরে

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। এবারের নির্বাচন বিএনপির আইনজীবীরা বর্জন করে প্যানেল না দেওয়ায় আওয়ামীলীগ প্যানেলের ১৭ জনের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীয় বিজয়ী হয়েছেন। শুধুমাত্র আপ্যায়ন সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থী প্যানেলের বিপক্ষে মনোনয়নপত্র জমা দেয়ায় এই একটি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বীয় বিজয়ী হওয়ায় জয়ের উচ্ছাস আনন্দ নেই আওয়ামীলীগের আইনজীবীদের মাঝে। প্রতি বছরের মতো নির্বাচন অনুষ্ঠিত হলে সকলের মাঝে একটা উৎসবের আমেজ ছড়িয়ে পরতো, সকলে একসাথে ভোট প্রচারনার পাশাপাশি নিজেদের মাঝে সম্পর্কের মেল বন্ধনটাও পরিপূর্ন কওে ফেরা যেতো বলেই আক্ষেপ তাদের মাঝে। তাছাড়া যারা নতুন প্রার্থী হয়েছেন তাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে। ভোট হলে সকল সিনিয়র জুনিয়র আইনজীবীর চেম্বারে যাওয়া হতো ভোট প্রার্থনার জন্যে, এতে করে নিজেদের পরিচয়টা ছড়িয়ে পরতো, চেনাজানাঠা আরো বৃদ্ধি হতো। ভোট না হওয়ায় তারা তাই তৃণমূল পর্যায়ে পৌছাতে পারলেন না, সকলের কাছে অপরিচিতই রয়ে গেলেন। তাই তরুণ প্রার্থীরা নির্বাচন না হওয়ায় একটু মনোক্ষুন্নই হয়েছেন বলে জানা যায়।

আওয়ামীলীগ প্যানেলে সভাপতি পদে আছেন এড. মুহাম্মদ মোহসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে এড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি পদে এড. মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক পদে সাধারণ সম্পাদক এড. রবিউল আমীন রনি, যুগ্ম সম্পাদক পদে এড. আবুল বাশার রুবেল, কোষাধক্ষ্য পদে এড. সাজ্জাদুল হক সুমন, আপ্যায়ন সম্পাদক পদে এড. মানজুদুল রশিদ রিফাত, লাইব্রেরী সম্পাদক পদে এড. নুসরাত জাহান তানিয়া, ক্রীড়া সম্পাদক পদে এড. আলী আকবর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান, সমাজ সেবা সম্পাদক পদে এড. আসাদুল্লাহ সাগর ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. নারায়ণ চন্দ্র সাহা। কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বীয় করছেন এড. বেনজির মাহমুদ, এড. তানিয়া খাতুন, এড. মিজানুর রহমান, এড. ফয়সাল, এড. মাহবুবুর হক ফোরকান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে আইনজীবী সমিতি ভবনের নিচতলায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সভায় আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়। নির্বাচনের জন্যে ৫ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপীল বোর্ড গঠন করা হয়। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম, এড. মেরিনা বেগম এবং এড. সুখচাঁদ সরকার। আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন এড. ইমদাদুল হক তারাজুদ্দিন, এড. নুরুল হুদা এবং এড. হুমায়ুন কবির।

নারায়ণগঞ্জ বার নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা ১৫ – ১৭ জানুয়ারি, যাচাই-বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ১৮ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহার ১৯- ২১ জানুয়ারি, চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ২২ জানুয়ারি আর ৩০ জানুয়ারি সকাল ৯টা হতে বিকাল সাড়ে চারটায় পর্যন্ত আইনজীবী সমিতির বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বার ভবনের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park