ব্রাহ্মণবাড়ীয়ার বাসিন্দা জয়পুরহাটের এসপি মো. নুরে আলম ও তার সহোদর ঢাকা মেট্রোপলিটনে কর্মরত পুলিশ কর্মকর্তা সারে আলমের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে দুদককে নিষ্পত্তি করতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক ও ব্যারিস্টার মেহেদী হাসান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
রিট আবেদন থেকে জানা গেছে, গত বছরের ১৮ এপ্রিল ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী খুরশেদ আলম দুদকের চেয়ারম্যান বরাবর লিখিতভাবে অবৈধভাবে সম্পদ অর্জনের বিশদ বিবরণ ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চেয়ে একটি আবেদন করেন। সেই আবেদন এখনো নিষ্পত্তি করেনি দুদক। এতে সংক্ষুব্ধ হয়ে আবেদনকারী খুরশেদ আলম হাইকোর্টে রিট করেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ