নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি পন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ইউনাইটেড লইয়ার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।
আজ (১৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গনে এক সমাবেশে নির্বাচনকে ডামি ও একতরফা আখ্যা দিয়ে এই ঘোষণা দেন আইনজীবী নেতারা।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি এখন আর আইনজীবীদের নেই। এটি এখন একটি পরিবারের অঙ্গ সংগঠনে পরনত হয়েছে। একটি পরিবারের আঙ্গুলের নির্দেশনায় আইনজীবী সমিতি পরিচালিত হয়।
তিনি আরও বলেন, আইনজীবী সমিতি এখন একটি পরিবারের কুক্ষিগত। যারা আইনজীবী সমিতির নেতৃত্বে আছে তারা সেই পরিবারের পোষ্য হিসেবে আছে।
তিনি বলেন, আইনজীবীদের দাবী তারা মানেনি। কোন উত্তর দেয়নি। এতে বোঝা যায় তারা নির্বাচন চায় না। তারা পরিবারতন্ত্র ও রাজতন্ত্র চায়। তাই আইনজীবীরা এই নির্বাচনে যাবো না।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ