1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

না.গঞ্জে আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তি, পরস্পরকে দুষছে আ.লীগ-বিএনপিপন্থীরা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ আদালত পাড়ায় বিএনপিপন্থী আইনজীবীদের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগপন্থীদের বিরুদ্ধে। বিএনপিপন্থী আইনজীবীদের দাবি, আইনজীবী নির্বাচনে তাদের একতরফা কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণে তারা আমাদের মিছিল বাধাগ্রস্থ করেছে। এসময় দুইপক্ষের মাঝে ধ্বস্তাধস্তির ঘটনা ঘটে বলে জানা গেছে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এজিএম মিটিং শেষে আদালতের সেলিম ওসমান বার ভবনের সামনে এই ঘটনা ঘটে।
এই বিষয়ে জেলা আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘বিএনপি আইনজীবীরা তাদের একতরফা নির্বাচনের প্রতিবাদ জানিয়েছে। কিন্তু তারা সেই প্রতিবাদ সহ্য করতে না পেরে, আইনজীবী ফোরামের প্রতিবাদকে বাধাগ্রস্থ করছে। তারা চেষ্টা করছে আামাদের প্রতিবাদকে নস্যাৎ করতে।’
এই বিষয়ে জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি এড. রবিউল আমিন রনি বলেন, ‘ওনারা নিজেরাই হট্টগোল করছে এবং হট্টগোল করে এই ধরণের ঘটনা ঘটাইছে। তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল আছে, যার কারণে ওনারা নিজেরাই এগুলো করেছে। আমাদের এজিএম নিয়মতান্ত্রিক ভাবে সুন্দর মতো পালন করা হয়েছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park