1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল// পদ্মা শাখার ইফতার মাহফিলে ট্যাংকলরী মালিক-শ্রমিকদের মিলন মেলা গলাচিপায় বরিশাইল্ল্যা আরিফ ও রাকিবের ব্যাপক চাদাঁবাজী নাসিক ১৩ নং ওয়ার্ডের ঠিকাদারী প্রতিষ্ঠানের কার্যালয়ে  ইফতার ও দোয়া মাহফিল আনুষ্ঠিত নাসিক প্রশাসক এড. সাখাওয়াতকে কাজী মো: ইসলাম মিয়ার শুভেচ্ছা জেলা পরিষদের প্রশাসক পদে পছন্দের তালিকায় অ্যাড. সরকার হুমায়ূন কবীর নাসিকের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় অ্যাড. সাখাওয়াতকে মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে আহবায়ক এসএম আসলামের শুভেচ্ছা সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা নারায়ণগঞ্জের উদ্যোগে মহান ভাষা দিবসে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি লৌহজংয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এমপি সালাম আজাদের মতবিনিময় সভা না,গঞ্জে ডিপিডিসির ৪ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগ মিথ্যা

একটি পক্ষ এখনো দেশে ধর্মীয় বিবেদ সৃষ্টি করার চেষ্টা করছে: এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ

জেসমিন মিম, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বিগত সময়ে একটি দল ধর্মীয় বিবেদ সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা হাছিল করতো। ৫ই আগস্ট এর পরে ধর্মীয় কোন বিভেদ সৃষ্টি হয়নি, তবে একটি পক্ষ এখনো দেশে ধর্মীয় বিবেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের সবাইকে খুবই সতর্ক থাকতে হবে, তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে এই বিভেদ থাকবে না।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা খিদিরপারা ইউনিয়নের পিংরাইল পূজা মন্ডপ পরিদর্শন ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও শুভেচ্ছা বিনিময় শেষ তিনি এ কথা বলেন৷ যুগ্ম মহাসচিব আরও বলেন হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে। দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের ধর্ম যার যার বাংলাদেশ সবার। পরে উপজেলার ১৯ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন৷
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য এম শুভ আহমেদ, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান হাওলাদার লাভল, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. বাদল হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক মুক্তার হোসেন খান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ধলু  প্রমুখ৷ ##
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park