নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত জনবহুল দৈনিক সচেতনে প্রকাশিত সংবাদ এবং গোদনাইল বাগপাড়া এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ফ্যাসিস্ট আ.লীগের দোসর ভুইয়াবাড়ীর ড্রেজার সন্ত্রাস দেলু ভুইয়ার ড্রেজার গত ২২ অক্টোবর শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার এস আই ওয়াসিম বাগপাড়া শীতলক্ষ্যা নদীর পাড়ে গিয়ে অবৈধভাবে পরিচালিত ড্রেজার বন্ধ করে দেন। এরপর আবার অর্থ লোভী ফ্যাসিস্ট আ.লীগদের লালন ও পালনকারী স্থানীয কয়েকজন বিএনপি ও যুকদল নেতার সেল্টারে আবারো ড্রেজার চালু করে দেলু। যারফলে এলাকাবাসী কঠোর অবস্থান নিলে শেষ পর্যন্ত গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিকার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে আগত ম্যাজিষ্ট্রেট দেবজানিকর এর নেতৃত্বে একটি টিম অবৈধ ড্রেজার উচ্ছেদ করেন। ড্রেজার পাইপ জব্দ করে নিয়ে যার। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে কতিপয় বিএনপি ও যুবদল নেতার সেল্টারে আ.লীগের দোসর দেলু রাতারাতি হয়ে যায় বিএনপির লোক। প্রকাশ্যে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক রাজপথের পরিক্সিত নেতা ফয়সালের বিরুদ্ধে শুরু করে অপপ্রচার। স্থানীয় বিএনপিকে দুর্বল করে আ.লীগের ঘাটি শক্তিশালী করতেই আ.লীগের দোসর দেলু বিএনপি কৃষকদলের নেতা ফয়সালের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মিধ্যে চাদাবাজির অভিযোগ করে। এর কারন কৃষকদলের নেতা ফয়সাল লোভ লালসার উর্ধ্বে উঠে এলাকাবাসীর পক্ষে অবস্থান নিয়ে এলাকায় বিএনপি’র সুনার বৃদ্ধিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। যারফলে এলাকাবাসীও ফয়সালের পক্ষে রয়েছে। ড্রেজারের বিরুদ্ধে ফয়সালের কঠোর অবস্থানের কারনে ড্রেজার সন্ত্রাস দেলু ভুইয়া বার বার ব্যর্থ হয়ে এবার কৃষকদল নেতা ফয়সালকে দমাতে থানায় মিথ্যে অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যে অপপ্রচার করছে। বিষয়টি মহানগর কৃষকদলের নেতা ফয়সাল নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সংগ্রামী আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং মহানগর বিএনপির সংগ্রামী আহবায়ক এ্যাড, সাখাওয়াত হোসেনকে অবহিত করেছেন বলে জানা গেছে। এদিকে বিএনপি’র সিনিয়র নেতারা আ.লীগের দোসর দেলু ভুইয়া ও তার পরিচালিক ড্রেজারের বিরুদ্ধে কঠোর অবস্থন গ্রহনের নির্দেশ দেন। যার প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলনও করেছে কুষকদল নেতা ফয়সাল। তিনি তার বিরুদ্ধে আনিত মিধ্যে অভিযোগের তীব্র নিন্দা জানান। যতই অপপ্রচার হোক তিনি ড্রেজারের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে থাকবেন বলে জানান। ম্যাজেষ্ট্রেটের উচ্ছেদ অভিযারের পরও আবার যদি কারো সহযোগীতায় আ.লীগের দোসর ড্রেজার সন্ত্রাস দেলু ভুইয়া ড্রেজার চালু করে তাহলে এলাকাবাসীকে সাথে নিয়ে ড্রেজার সন্ত্রাসীর বিরুদ্ধে রাজপথে নেমে কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারন করেন মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল।

জানা যায়, গোদনাইলে বীরদর্পে ড্রেজার ব্যবসা চালিয়ে যাচ্ছিল কারাগারে থাকা যুবলীগ সন্ত্রাসী মতির অন্যতম সহযোগী ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর ভুইয়াবাড়ীর দেলু ভুইয়া। খোজ নিয়ে জানা যায়, ফ্যাসিস্ট আ.লীগ আমলে দেলু ভুইয়া বৈষম্য বিরোধী ছাত্র-জনতার হত্যা মামলার আসামী সাবেক কাউন্সিলর খোকন ও মেহেদীর সেল্টারে বীরদর্পে ড্রেজার ব্যবসা চালিয়ে গেছে। গত বছর ৫ আগষ্টের পর দেলু ভুইয়া ভোলপাল্টে বিএনপি সেজে আ.লীগের ড্রেজার ব্যবসা দখল করেছে। গত ১ বছর বীরদর্পে ড্রেজার ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আ.লীগের দোসর হয়েও দেলু ভুইয়া ভোলপাল্টে বিএনপি সেজে গোদনাইল বাগপাড়া শীতলক্ষ্যা নদীর পাড়ে অবৈধভাবে ড্রেজার বসিয়ে পদ্মা ডিপো সংলগ্ন ইব্রাহীম টেক্সটাইল মিলের ভিতর দিয়ে জালকুড়ি এলাকায় অবৈধভাবে ড্রেজার ব্যবসা চালিয়ে যাচ্ছে। নাসিক ৬নং ওয়ার্ডের বাসিন্দা হয়েও ১০নং ওয়ার্ডের সিটি কর্পোরেশনের বিভিন্ন রাস্তা দখল করে মানুষের যাতাযাতের ব্যাঘাত সৃষ্টি বিভিন্ন জায়গা দিয়ে রাস্তা কেটে ড্রেজার পাইপ স্থাপন করার ফলে যান চলাচল এবং মানুষের যাতায়াতের চরম ব্যাঘাত হচ্ছে। রাস্তা দিয়ে এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ী যাতাযাতে সমস্যা হচ্ছে। ড্রেজার পাইপের কারনে প্রতিদিন রাস্তা দিয়ে ঘটছে দুর্ঘটনা। ড্রেজার পাইপ লিকেজ করে বালু মানুষের বসতবাড়ীতে প্রবেশ করছে। নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের শরীর ও জামায় ড্রেজার বালু পড়ে দুর্ভোগের সৃষ্টি করছে। ড্রেজারে দুর্ভোগ হচেছ এর প্রতিবাদ করতে গেলে এলাকাবাসীতে প্রাণনাশের হুমকী দিয়েছে আ.লীগ দোসর দেলু ভুইয়া। যারফলে নিরুপায় হয়ে ড্রেজার বন্ধে নাসিক ১০ নং ওয়ার্ড এলাকাবাসী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সিদ্ধিরগঞ্জ থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে দৈনিক সচেতন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে প্রথমে ২২ আগষ্ট সিদ্ধিরগঞ্জ থানার ওসি’র নির্দেশে অবৈধ ও জনদূর্ভোগ ড্রেজার বন্ধ করে দেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এদিকে ড্রেজার বন্ধ করে দেয়ায় অভিযোগকারী এলাকাবাসীর উপর ক্ষেপেন দেলু ভুইয়ার ও তার সন্ত্রাসী লোকজন। দিতে থাকেন হুমকী থামকী। এলাকাবাসীর পক্ষে থাকায় নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সালকেও প্রকাশ্যে গালমন্দ করে। এরপর মোটা অংকের টাকার বিনিময়ে আবার অবৈধ ড্রেজার চালু করে দেলু ভুইয়া। কিন্তু এলাকাবাসী ও কৃষকদল নেতা ফয়সালের কঠোর অবস্থানের কারনে গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিকার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে আগত ম্যাজিষ্ট্রেট দেবজানিকর এর নেতৃত্বে একটি টিম অবৈধ ড্রেজার উচ্ছেদ করেন। ড্রেজার পাইপ জব্দ করে নিয়ে যার। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসীকে দমাতে কৃষকদল নেতা ফয়সালের বিরুদ্ধে অপপ্রচার করতে থাকে ড্রেজার সন্ত্রাসী দেলু ভুইয়া। সিদ্ধিরগঞ্জ থানায় চাদাবাজির মিথ্যে নাটক সাজিয়ে বিনা তদস্তে অভিযোগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করেন। যার প্রেক্ষিতে গতকাল কৃষকদলের নেতা ফয়সাল সাংবাদিক সম্মেলন করেন। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগের তদন্ত দাবী করেন। এ ব্যাপারে মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, আমাকে সিরাজ মন্ডলের ছবি দিয়ে আমাকে আ.লীগের দোসর প্রমান করতে চায় তা আপনারা তদন্ত করেন। আমার যে রাজনৈতিক অকস্থান ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত আপনারা মিডিয়ার মাধ্যমে আমার অবস্থান জানেন। আমি আ.লীগের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ভিতরে কিকি কর্মসূচী পালন করেছি। আমি ছাত্রদল যুবদলের পদে ছিলাম। বর্তমানে কৃষকদলের পদে আছি। আমি কিন্তু তৃনমুল থেকে রাজনীতি করি। ড্রেজার উচেছদ করলো ম্যাজিষ্ট্রেট। এই ম্যাজিষ্ট্রেটকে সে গনায় ধরছে না। ম্যাজিষ্ট্রেট চলে যাবার পরে এই ড্রেজার সন্ত্রাসীরা আমাকে হুমকী ধামকী দিয়েছে। আমি তাদের বিরুদ্ধে জিডি করেছি। এলাকাবাসীও তাদের বিরুদ্ধে ৬/৭টি অভিযোগ থানায় দিয়েছে। ড্রেজার সন্ত্রাসী দেলু বিভিন্ন মানুষকে হুমকী ধামকী দিচ্ছে। আমার এক লোককে গলায় ধরেছে মারধর করার চেষ্টাও করে। এ ব্যাপারে থানায় অভিযোগ আছে। আজ আমি মানুষের উপকার করতে গিয়ে আ.লীগের দোসরদের কাছে ষড়যন্ত্রের শিকার। আমার নামে থানায় মিথ্যে চাদাবাজির অভিযোগ দেয়া হয়েছে। আমি শুধু ড্রেজারে নয় গত ৫আগষ্টের আগে পরে কোথাও চাদাবাজি করেছি তার প্রমান নেই। আমার সকল কার্যক্রম ৬নং ওয়ার্ডে থাকলেও আমার নামে ইপিজেডে কোন ফ্যাক্টরী নেই। আমার নামও কেহ ভালোভাবে কোন ফ্যাক্টরীর মালিক জানে না। শুরু সিদ্ধিরগঞ্জে নয় নারায়ণগঞ্জের কোথাও কোন ফ্যাস্করীতে আমি যাইনি। আমি পদ্মা ওয়েল ডিপোতে তেলের ব্যবসা করি। আর এই ব্যাবসা শেখ হাসিনার পতনের আগ থেকেই। আমার বাবা ৪০ বছর ধরে এই পদ্মা ওয়েলে ব্যবসা করে। কিন্তু আমরা কোন জায়গায় কখনো চাদাবাজিতে যাইনি। অথচ যারা আমাকে চাদাবাজ বলে সুনাম নষ্ট করছে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিবো। এটার জবাব তাদের দিতে হবে। যদি প্রশাসন এর বিরুদ্ধে জবাব না নেয় তাহলে এই সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কঠোর আন্দোলনে নামবো।##
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ