1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

লৌহজংয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন।
আজ রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি লৌহজং সরকারি কলেজ থেকে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। পরে ভূমি অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান৷
সভায় বক্তব্যে ভূমি অফিসে দুর্নীতিমুক্ত, গতিশীল ও জবাবদিহিতামূলক প্রশাসন গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। উক্ত মেলায় এক দিনেই নামজারি সেবা, এক দিনেই চান্দিনা ভিটি ও ভিপি লিজ নবায়নসহ সেবা প্রদান করা হবে৷ ভূমি উন্নয়ন কর-খাজনা সহজেই প্রদান করা যাবে৷ এছাড়া মেলা উপলক্ষে ভূমি অফিস প্রাঙ্গণে সরকারি ফি প্রদানের মাধ্যমে সি.এস, এস.এ, আর.এস এবং নামজারি খতিয়ানের অনলাইন কপি ও ডি.সি.আর প্রদান করা হবে৷ আগামী ২৭ মে ভূমি মেলা সমাপনী উপলক্ষে সকাল ১০ টায় লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে৷ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার৷
এ সময় উপস্থিত ছিলেন লৌহজং সরকারি কলেজের উপাধ্যক্ষ উপাধ্যক্ষ শহিদুর রহমান সিকদার, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল, একাডেমিক সুপারভাইজার সোহেল হায়দার খান, উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।##
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park