1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

লৌহজং উপজেলা প্রশাসনের ইফতার মহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
মো. শওকত হোসেন (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের লৌহজংয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  ফাতেমা তুল জান্নাত৷
ইফতার মাহফিলে মুন্সীগঞ্জ ডিসি ফাতেমা তুল জান্নাত তিনি এতিম শিশুদের মাঝে এই ঈদ উপহার তুলে দেন। এবং প্রতিটি খাবার টেবিলে ঘুরে ঘুরে সবার সঙ্গেই কুশল বিনিময় করেন।
এর আগে বিকেলে উপজেলার কলমা জমিদার লক্ষ্মীকান্ত বাবুর বাড়ি ও কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এবং পদ্মা নদী রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী৷
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলা, নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ, সরকারি লৌহজং কলেজের উপাধ্যক্ষ মো. সহিদুর রহমান শিকদার, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মো. শওকত হোসেন সহ উপজেলা প্রশাসনের সকল অফিসারগণ, বাংলাদেশ পুলিশ, আনসার, ইমাম, মাদ্রাসার ছাত্র, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ৷ ইফতার পূর্ব উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম  দেশ ও জাতীয় কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়৷ ##
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park