1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে বন্ধুর সাথে গোসল করতে গিয়ে শীতলক্ষ্যায় গার্মেন্টকর্মী নিখোঁজ, উদ্ধার কাজ চলমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

সিদ্ধিরগঞ্জে বন্ধুর সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে এক গার্মেন্টকর্মী নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের সাইলোঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে৷ খবর পেয়ে ডুবুরিরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। শনিবার (১৩ জুলাই) তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক। নিখোঁজ গার্মেন্টকর্মীর নাম আরিফ (২১)। সে সিদ্ধিরগঞ্জের বাগানবাড়ি এলাকার সোবহানের ছেলে। তিনি সিম্বা-১ নামে এক গার্মেন্টসে চাকরি করতেন ।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন দুই বন্ধু। পরবর্তীতে তারা সাইলো ঘাটে নোঙর করা জাহাজ থেকে লাফ দিলে এক বন্ধু ফিরে আসতে পারলেও আরেক বন্ধু ফিরে আসতে পারেননি। স্থানীয়দের ধারণা নদীতে তীব্র স্রোতের তোড়ে তিনি ডুবে গেছেন। পরে ডুবুরির দলকে খবর দেওয়া হয়। ডুবুরিরা এসে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ‘র উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন  বলেন, সাইলোঘাট এলাকায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আমাদের ডুবুরিরা নিখোঁজ যুবকের অনুসন্ধান করেও কোন খোঁজ মিলেনি। নদীতে প্রবল স্রোতের কারণে ধারণা হচ্ছে, যুবকের মরদেহ ওই অঞ্চল থেকে দূরে চলে গেছে। আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (পরিদর্শক) মোহাম্মদ মহসিন বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে ডুবুরিরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা ঘটনাস্থলে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছি। এখন পর্যন্ত উদ্ধার করতে পারি নাই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park