1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

সিদ্ধিরগঞ্জে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪

সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় আশরাফুল ইসলাম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১০ জুলাই) সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় শিশু আশরাফুলকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আশরাফুল ইসলাম নোয়াখালী সদরের উত্তর নোয়ান্নর গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় ভাড়া থাকতেন। স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল সে।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক  জানান, সকালে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা মেডিকেলে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, সকালের দিকে বাসার সামনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা এসে আশরাফুলকে ধাক্কা দেয়। পরে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park