নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও হাইস্কুলের সভাপতি চন্দনশীল বলেছেন, আমরা একটি ইচ্ছে ছিলো যে, স্কুলটাকে আমি এমপিও ভুক্ত করে দিয়ে যাবো। আমি গর্বিত কারণ আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র। তবে, এই স্কুলটা যখন সরকারি হয়ে যাবে তখন অনেকেই এখানে আর থাকবেন না। আমরা সবাইকে নিয়েই এগিয়ে যেতে চাই। আজ এই স্কুলটা অনেক ভালো স্থানে আছে। অনেকের এই অবস্থানটা সহ্য হয় না। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৫টায় স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় সবাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন। নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ এর নতুন গভর্নিং বডির সভাপতি ও নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জ্ঞপন এবং বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীর সাথে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মাহমুদুল হাসান ভুইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন- নবগঠিত কমিটির সাধারণ শিক্ষক সদস্য মোহাম্মদ আব্দুর রহিম, মো. আব্দুল ওহাব, অভিভাবক সদস্য মো. আমিনুল ইসলাম মিঠু, মো. পরাগ দেওয়ান, মোহাম্মদ কাওসার হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সৈয়দা ফাহমিদা আহমেদ ও দাতা সদস্য সোহেল আক্তার সোহান, সহকারি প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, প্রভাতি সাথি রানি সাহা, সিনিয়র শিক্ষক গৌতম কুমার সাহা, জহিরুল হক মোল্লা, ফজলুল হক, শিকান্ত চন্দ্রসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ