1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

আড়াইহাজারে রিকশাচালক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

আড়াইহাজারে ওসমান নামের এক রিকশা চালককে জবাই করে হত্যা মামলায় অভিযুক্ত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আড়াইহাজারের চামুরকান্দি এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. আবুল হোসেন (৩০) ও একই উপজেলার সুলপান্দি এলাকার সালাউদ্দিনের ছেলে উকিল (৩০)।

মঙ্গলবার (২৮ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। কোর্ট পুলিশ পরিদর্শক এর সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ২৮ নভেম্বর ঈদ বারদী এলাকার বিলের মধ্যে একটি পুকুরের পাশে জঙ্গল থেকে রিকশা চালক ওসমানের জবাই করা মরদেহ উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় তার বাবা মো. মোস্তফা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। সেই মামলার তদন্ত করে পুলিশ দণ্ডপ্রাপ্তদের শনাক্ত করেন। আদালত মামলার বিচার কার্যক্রম শেষে এ রায় ঘোষণা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park