1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব না.গঞ্জে, বিদ্যুৎ বিচ্ছিন্ন নগরী

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে নারায়ণগঞ্জে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে নগরীর প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলির রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। রেমালের প্রভাবে সিটি কর্পোরেশন এলাকার খানপুর,বন্দর, সোনারগাঁও, আড়াইহাজারের বিভিন্ন এলাকায় গাছ ভেঙ্গে পড়েছে। অনেক এলাকায় পূর্ব সতর্কতা হিসেবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে বিপাকে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)’র তথ্য মতে ‘ঝড়-বৃষ্টির প্রবণতায় কিছু জায়গায় লাইন মেরামত শেষ করতে না পারায় সংযোগ চালু করতে সময় লাগতে পারে।

জানা গেছে, রবিবার রাত থেকে নারায়ণগঞ্জে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে বিদ্যুতের অসংখ্য লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবাসিক ভবনগুলোতে পানির সরবরাহ ব্যাহত হওয়ায় বেকায়দায় পড়েছেন নগরবাসী। অফিস, আদালতগামী কর্মজীবী মানুষদের পোহাতে হচ্ছে ভোগান্তি। অনেক শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন।

আমরালাপাড়া এলাকার বাসিন্দা গৌরব ঘোষ বলেন, সকাল থেকে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। এতে রেফ্রিজারেটরে থাকা মাছ-মাংস নষ্ট হতে শুরু করছে। পানির ট্যাংকি খালি হয়ে যাওয়াতে, প্রকৃতির ডাকে সারা দিতে সমস্যা হচ্ছে। বহুতল ভবন আমাদের, তাই নিচে থেকে পানি এনে ব্যবহার করা খুবই কঠিন হয়ে পড়েছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) নারায়ণগঞ্জ (পূর্ব) উপ-সহকারী প্রকৌশলী মো. আহমেদুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, সকাল থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নারায়ণগঞ্জ বেশ কিছু এলাকায় গাছ ভেঙ্গে পড়েছে। আমাদের লোকজন বৃষ্টির মধ্যে ভিজেই কাজ করছে। খানপুরে বিআইডব্লিউটিএ এদিকে গাছ ভেঙ্গে পড়ে গেছে। এখনো বলা যাচ্ছে না বিদ্যুৎ সংযোগ কখন আসবে। তবে ঝড়ের প্রভাব না কমলে বিদ্যুৎ সংযোগের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park