1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

নাসিক কাউন্সিলর সামসুজ্জোহা বরখাস্ত স্থগিত

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ সামসুজ্জোহাকে সাময়িক বরখাস্তের উপর ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ আদালত।

হাইকোর্টের বিচারক নাঈমা হায়দার ও বিচারক কাজী জিন্নাত হকের বেঞ্চ গত ২০ মে এ আদেশ দেন। আদালতের ওই আদেশ হস্তগত হওয়ার পর ২৬ মে সামসুজ্জোহার পক্ষে নথি সিটি করপোরেশনে দাখিল করা হয়।

সামসুজ্জোহার পক্ষের আইনজীবী সানজিদ সিদ্দিকী জানান, সাময়িক বরখাস্তের উপর স্থগিতাদেশ চেয়ে আমরা উচ্চ আদালতে আপিল করি। পরে আদালতে সিটি করপোরেশনের ওই সাময়িক আদেশের উপর ৬ মাসের স্থগিতাদেশ প্রদান করে। এর ফলে সামসুজ্জোহার দায়িত্ব পালনে এখন আর কোন বাধা রইলো না।

এর আগে গত ৭ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় সামসুজ্জোহাকে সাময়িক বরখাস্ত করে চিঠি দেন।

জানা গেছে, ৫ মার্চ সন্ধ্যায় ২৬ নম্বর ওয়ার্ডের অনুকূলে আসা টিসিবির পণ্য বিতরণে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদ করায় সংরক্ষিত কাউন্সিলর সানিয়া আক্তারকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে সামসুজ্জোহার বিরুদ্ধে বন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়। পরদিন একই থানায় পাল্টা অভিযোগ করেন কাউন্সিলর সামসুজ্জোহাও।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। তদন্তে সামসুজ্জোহার বিরুদ্ধে টিসিবি পণ্য বিতরণে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়ম এবং নারী কাউন্সিলরকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগের সত্যতা পাওয়া যায় মর্মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠিতে উল্লেখ করা হয়।

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে ৭ মে বরখাস্তের বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park