1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় অনি রানী (৩৫) নামের এক গর্ভবতী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৬ মে) সকাল ৮টায় নাসিক ৮নং ওয়ার্ড পাঠানটুলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়িচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। অনি রানী রংপুরের কাউনিয়া উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপবাবুর বাড়িতে ভাড়া থাকতেন। সিদ্ধিরগঞ্জে নিট কনসার্ন পোশাক কারখানায় চাকরি করতেন তিনি। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ওই নারীকে সিটি করপোরেশনের ময়লার একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি বলেন, গাড়ি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park