1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচন আগামী ৪ জুন ঘোষনা

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪

সকল প্রকার প্রতিবন্ধকতা উপেক্ষা করে দোকানদার ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে দীর্ঘ একযুগ ধরে কুক্ষিগত করে রাখা সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের অবশেষে দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। আগামী মাসের ৪ তারিখ অর্থাৎ ৪জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনের ২৬ ও ২৭ মে মনোনয়নপত্র বিতরণ ও জমা, ২৮তারিখ মনোনয়পত্র বাছাই, ২৯ তারিখ মনোনয়ন প্রত্যাহার, ৩০মে প্রতিক বরাদ্ধ, ৪জুন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতীহিনভাবে চৌধুরীবাড়ি রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। আজ ২৫ মে শনিবার দুপুরে চৌধুরীবাড়ি রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে নির্বাচনের তফসিল ঘোষনা করেন চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার বামাকা নারায়ণগঞ্জ মহানগরের চেয়ারম্যান সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মো: মহসিন। দুপুর ১টায় আনন্দঘন পরিবেশে নির্বাচনী তফসিল ঘোষনার ফলে সকলের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ জন্য উপস্থিত সকলে নাসিক ৮নং ওয়ার্ডের সুযোগ্য ও জনপ্রিয় কাউন্সিলর জেলা যুবলীগের সদস্য আলহাজ্ব রুহুল আমীন মোল্লাকে ধন্যবাদ জানান। কারন রুহুল আমীন মোল্লার সার্বিক সহযোগীতার কারনে আজ ব্যবসায়ী দোকানদারদের দাবী বাস্তবে রুপ নিতে যাচ্ছে। এই ব্যবসায়ী দোকানদারগনের দাবী ছিলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরোপেক্ষ নির্বাচন।

তফসিল ঘোষনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কাজী নাজমুল ইসলাম বাবুল। বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মহি মোল্লা। নির্বাচন কমিশনার কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য এস এইচ এম মাহবুবুল আলম, হাজী আলী আহমেদ মোল্লা, হাজী ওহাব মোল্লা, হাজী আনোয়ার হোসেন, মো: মোরতোজা আলী। আয়োজিত তফসিল ঘোষনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ শাহ আলম, আইলপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী ইসমাঈল মাতবর, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া। আরিফুজ্জামান, হাসনাত মৃধা, সেলিম রায়হায় সেন্টু, রাসেল মিয়া, হাসান মিয়া, জামান মিয়া, মানিক মিয়া, ডাঃ আঃ রাজ্জাক, মনোয়ার হোসেন মনু, মাসুদ রেজা, সোহেল মিয়া, আ: আউয়াল, সাইফুর রহমান তনু, রমজান হোসেন, ফরহাদ মিয়াসহ আরো অনেকে। নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার কাজী মহসিন বলেন, নির্বাচনে ব্যবহৃত পোষ্টার হবে সাদা-কালো। নির্বাচনে প্রচারে ফেষ্টুন বা ব্যানার হবে সাদা-কালো, কারো পোষ্টারের উপর অন্য কারো পোষ্টার সাটানো যাবে না।কারো পোষ্টার বা প্রচারপত্র কেউ নষ্ট করতে পারবে না। কোন প্রার্থী অন্যের বিরুদ্ধে অপ-প্রচার করতে পারবে না। নির্বাচনে কেউ ভোটারদের সাথে অর্থের লেনদেন করতে পারবে না। এসময় তিনি বলেন, নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করলে ওই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন পরিচালনা কমিটি যথাযথ ব্যবস্থা গ্রহন করবে। নির্বাচনের প্রতীক সম্পর্কে কাজী মহসিন বলেন, সভাপতি প্রার্থীর ক্ষেত্রে প্রতীক হবে চেয়ার, আনারস, গোলাপফুল, দোয়াত কলম, সহ-সভাপতির ক্ষেত্রে , আম,কাঁঠাল, ছাতা,মাছ, মই, শাপলাফুল। সাধারণ সম্পদকের ক্ষেত্রে হাতপাখা, ফুটবল, দেয়াল ঘড়ি, কুমড়া। সহ-সাধারণ সম্পাদকের ক্ষেত্রে প্রতীক হবে আপেল, তালা, কলস,টেবিল, গরুর গাড়ি। কোষাধক্ষ,বই, হাতি, উড়োজাহাজ। সাংগঠনিক সম্পাদক, ঘোড়া, টেলিভিশন, অটোরিক্সা। দপ্তর সম্পাদক, কলম,সিলিং ফ্যান, কবুতর। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সেলাই মেশিন, চাপকল, ব্যাটমিন্টন র‌্যাকেট। প্রচার সম্পাদক, হরিন, চশমা, মোবাইল। ধর্ম-বিষয়ক সম্পাদক,মিনার, টুপি, মোমবাতি। কার্যকরি সদস্যদের জন্য প্রতিক বরাদ্ধ করা হয়েছে, মোরগ, করাত, ঘুড়ি, তলোয়ার, হারিকেন, টর্সলাইট, হাতঘুড়ি।


প্রধান নির্বাচন কমিশনার সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মো: মহসিন বলেন, দীর্ঘদিন একযুগ পর আবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে। নির্বাচন বানচাল করার জন্য একটি চক্র কাজ করে যাচ্ছে। গত শনিবার ২৪মে সেই চক্রটি আমাদের ব্যবসায়ী দোকানদারদের উপর হামলা চালিয়েছে। তাদের হামলায় আমাদের একজন ব্যবসায়ী এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা সেই পক্ষটিকে নির্বাচনে আসার জন্য বার বার বলেছি। কিন্তু তারা নির্বাচনে না এসে জোর করে পদ দখল করে দীর্ঘ দিন যেভাবে ছিলো সেভাবে এখনো থাকতে চায়। কিন্তু ব্যবসায়ী দোকানদাররা নির্বাচন চায়। এই চক্রটি থেকে মুক্তি চায। কাজী মহসীন তার বক্তব্যে আসন্ন নির্বাচনটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু যেনো করতে পারেন সেজন্য সকল ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করেছেন। কারো রক্তচক্ষুতে ভয় না পাওয়ার জন্য সকলকে অনুরোধ জানান। কারণ তারা ন্যায়ের পক্ষে আছেন। আর ন্যায়ের পক্ষে থাকলে আল্লাহ সাহায্য করেন বলে তিনি জানান।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park