আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম স্বপন ঘোড়া প্রতীক নিয়ে ১ লাখ ১৫ হাজার ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজালাল মিয়া দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ১৩২ ভোট। আনারস প্রতীক নিয়ে কাজী সুজন ইকবাল পেয়েছেন ১ হাজার ৯৯৭ ভোট। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ