1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

আড়াইহাজারে পোলিং এজেন্টকে মারধর করায় যুবকের ২ বছরের কারাদন্ড

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর এজেন্টকে মারধর করায় এক যুবককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত যুবকের নাম জাহিদুল ইসলাম ভূঁইয়া (৪৫)। লক্ষীবরদী এলাকার মৃত ছমিরউদ্দীন ভূঁইয়ার ছেলে সে। শৃ্ভুপুরা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে আটক করে তাকে এ সাজা দেয়া হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি।

জানা গেছে, খাগকান্দা ইউনিয়নের ওই কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী আলহাজ শাহাজালাল মিয়ার দোয়াত কলম প্রতীকের এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয় থানা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়ার ভাই জাহিদুল ইসলাম ভূঁইয়া। জাহিদুল ইসলাম অপর প্রার্থী সাইফুল ইসলাম স্বপন এর ঘোড়া প্রতীকের সমর্থক বলে জানা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুর রহমান এ সাজা প্রদান করেন।

এব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি জানান, সকালের দিকে এ ঘটনা ঘটে। ওই যুবককে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত যুবক কোন পোলিং এজেন্ট ছিলেন না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park