1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

উত্তপ্ত আড়াইহাজার উপজেলা নির্বাচন, রাত পোহালেই তিন প্রার্থীর লড়াই

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪

বিভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগের পর আড়াইহাজারের ভোটের মাঠ বেশ উত্তপ্ত। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কাও তৈরি হয়েছে প্রার্থী ও ভোটারদের মধ্যে। যদিও সুষ্ঠু নির্বাচন করার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। তাই অনেকটা শঙ্কা নিয়েই মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত হতে যাচ্ছে আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা লীগ নেত্রী শাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে এই দুই পদে ভোট গ্রহণের প্রয়োজন হবে না।

চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম নির্বাচন করছেন।

দ্বিতীয় ধাপের এই নির্বাচনে তিনটি উপজেলা নির্বাচনেরই রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি। তিনি বলেন, ‘ভোট শতভাগ সুষ্ঠু হবে। নির্বাচনের পরিবেশ নষ্ট হয় এমন কিছু করতে দেওয়া হবে না।’

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে- আড়াইহাজার উপজেলায় মোট ভোটর সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৪৮৭ জন। যাতে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ২২ জন ও মহিলা ভোটারের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৪৬২ জন। নির্বাচনে, উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ভোট প্রয়োগের জন্য ১৩৯ টি ভোট কেন্দ্রে থাকবে ৯১৯ টি ভোট কক্ষ। এই উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণের জন্য থাকবেন ১৩৯ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৯১৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১৮৩৮ জন পোলিং অফিসার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park