‘ছোট থেকে এখানে থিয়েটারের কাজ করেছি। সব সময় একটা স্বপ্ন ছিল বড় পর্দায় আমার সিনেমা কখন আসবে। সেই স্বপ্নটাই এখন বাস্তবায়ন হচ্ছে। এই সিনেমার শুটিংয়ে কাজ করার সময় খুব আনন্দ এবং উদ্দীপনা কাজ করছিল। তাছাড়া যখন প্রচার-প্রচারণা শুরু হয় তখনও খুব আনন্দ কাজ করেছে। আমার শহরে আমার ছবি চলছে এটা আসলে আমার কাছে বড় বিষয়। আমি নারায়ণগঞ্জের মানুষের থেকে ভালোবাসাই পেয়েছি, এই ভালবাসায় আমার কাছে সবথেকে বড় পাওয়া।’ দীর্ঘ অভিনয় জীবনের কথা বলতে গিয়ে এমনই আবেগপ্রবন হয়েছেন পটু সিনেমার প্রধান চরিত্রের অন্যতম অভিনেতা শোয়েব মনির।
শুক্রবার নগরীর ডিআইটি এলাকায় গুলসান সিনেমা হলে জেলায় প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে ‘পটু’। ভিন্ন আঙ্গিকের এ সিনেমা প্রদর্শনিতে দর্শকদের সাথে ছিলো সিনেমার নায়ক, নায়িকা, খলনায়ক ও পরিচালক। দর্শকের উপস্থিতি এবং সিনেমার বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলে শোয়েব মনির।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ