1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে শুভেচ্ছা ব্যানার টানাতে গিয়ে হামলায় যুবক আহত, থানায় অভিযোগ লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে চলেছে: আব্দুস সালাম আজাদ এমপি তল্লা ও হাজিগঞ্জ এলাকায় // ভয়ংকর মাদক সিন্ডিকেটের লিডার ও দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাকমেইলিং লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহে আলোচনা সভা ও র‍্যালি লৌহজং এসিল্যান্ড অফিসের সহকারী ও গাড়িচালকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন

আড়াইহাজারে নিজের প্রার্থী ঘোষণা করে তাঁর পক্ষে প্রকাশ্যে কাজ করছেন হুইপ নজরুল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম ওরফে বাবু। এতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে ভোটার ও প্রার্থীদের মনে। অভিযোগ উঠেছে, নিজের পছন্দের লোককে দলীয় প্রার্থী ঘোষণার পর অপর এক প্রার্থীর সমর্থক অনুসারীদের মুঠোফোনে হুমকিও দিচ্ছেন নজরুল ইসলাম।আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগেই নজরুল ইসলামের দুই পছন্দের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৯ জন নেতা-কর্মী প্রার্থিতার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তিনজন নির্বাচনের মাঠে আছেন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া (দোয়াত কলম প্রতীক), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সুজন ইকবাল (আনারস প্রতীক) এবং কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ওরফে স্বপন (ঘোড়া প্রতীক)। সাইফুল পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য আলোচিত রুবেল মাহমুদ হত্যাকাণ্ডের প্রধান আসামি। তাঁকেই গত ৪ মে এক সভায় দলীয় প্রার্থী ঘোষণা করেছেন হুইপ নজরুল। কিছুদিন আগেই সাইফুল ইউপি নির্বাচনে বড় ব্যবধানে হেরেছেন। তা ছাড়া তিনি বিতর্কিত। একক প্রার্থীর বিষয়টা ফোরামে পাস হয়নি, তাই একাধিক প্রার্থী মাঠে থাকেন। হুইপ তখন নিজে সভা করে সাইফুলকে দলের প্রার্থী ঘোষণা করেন। আমরা তো চাইলেও এখন আর অন্য প্রার্থীর ভোট করতে পারছি না। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার দুই দফায় আড়াইহাজার উপজেলায় ঘুরে ভোটার, প্রার্থী এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে প্রথম আলোর কথা হয়েছে। আড়াইহাজার বাজার এলাকার একটি চায়ের দোকানে কথা হয় ইজিবাইকচালক মাহমুদ আলীসহ কয়েকজনের সঙ্গে। তাঁদের ভোট নিয়ে ভাবনা জানতে চাইলে মাহমুদ বলেন, ‘ভাইয়ে ভাইয়ে কুস্তি খেলা। বাপ-মা পক্ষ নিছে এক পোলার। এমনকি হেরা আগেই আরেক পোলার মাজা ভাইঙ্গা দিছে। এহন কন, আপনে হেই খেলা দেইখা সময় নষ্ট করবেন?’ মাহমুদ আলীর এমন সরস জবাবে দোকানে উপস্থিত আকরাম হোসেন, শাহজাহান মিয়া, দেলবার আলীরা হেসে ওঠেন। আলাপে জানা যায়, আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলামকে উপজেলার একক নিয়ন্ত্রক মনে করেন এই ভোটাররা। অন্তত গত ১৫ বছরে নজরুলের পছন্দের বাইরে গিয়ে কেউ সেখানে জনপ্রতিনিধি হতে পারেননি। নজরুল যেহেতু এবার সাইফুল ইসলামকে নিজের প্রার্থী ঘোষণা করেছেন, ফলে যেকোনো উপায়ে সাইফুলকে বিজয়ী করা হবে বলে ধারণা এই ভোটারদের। বিএনপি ও সমমনা দলগুলোর বর্জন করা এই নির্বাচনে তাই আলাদা করে তেমন আগ্রহ নেই তাঁদের। তবে ভোটের দিন পরিবেশ সুষ্ঠু থাকলে কেন্দ্রে যাওয়ার কথা ভাববেন তাঁরা। ভোটারদের এমন মনোভাবের কারণ জানা গেল উপজেলা আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে। নাম প্রকাশ না করার শর্তে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘দলের চাওয়া, ভোটাররা যেন কেন্দ্রে আসেন। এই কারণে দল একক প্রার্থী দেয়নি। পরে হুইপ দলীয় ফোরামে সাইফুল ইসলামকে একক প্রার্থী করার প্রস্তাব দেন। কিছুদিন আগেই সাইফুল ইউপি নির্বাচনে বড় ব্যবধানে হেরেছেন। তা ছাড়া তিনি বিতর্কিত। একক প্রার্থীর বিষয়টা ফোরামে পাস হয়নি, তাই একাধিক প্রার্থী মাঠে থাকেন। হুইপ তখন নিজে সভা করে সাইফুলকে দলের প্রার্থী ঘোষণা করেন। আমরা তো চাইলেও এখন আর অন্য প্রার্থীর ভোট করতে পারছি না। এই কারণে ভোটারদের মনে ভোট নিয়া সন্দেহ থাকতে পারে। তাঁরা মনে করতে পারেন, আগেই সব সিলেকশন হয়ে গেছে।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park